স্মৃতির পালক

কি হবে?
শুকনো ফুলে মালা গেঁথে!
কি আর হবে?
পুরোনো দিনের কথা ভেবে?
কেটে যায় সময়
মেনে নেয়া না নেয়ায়
ছোট এক জীবন
কিছু নিয়তি আর প্রহসন!
তবু প্রেম আসে
শূন্য হৃদয়ে বাসা বাঁধে!
চকিত পলকে
নিয়ম মেনে যাচ্ছে হারায়ে।
পালক পড়ে থাকে
স্মৃতির পাখি দূর আকাশে উড়ে।


Comments

Popular posts from this blog

তাহার কথা

এত দুঃখ কোথায় রাখে?

আজও ২৫শে মার্চ রাত