আমার কান্নায়! তোমার কি'বা যায় আসে? তোমার কান্নায়? আমার পৃথিবী যায় ভেসে! *** জনসমুদ্রে নিঃসঙ্গতা! কতটা বিস্বাদ জানে অপ্রকাশিত কবিতা। মরুভূমির জলতৃষ্ণা! চেনে তপ্ত বালিতে জন্ম বেদুঈন সন্তানরা। *** তোমরা যেমনই হও, আমি বাদবাকি আর সবার মতন। কাঙ্গালের মত করি যদি বুঝি পাবো খানিকটা যতন। *** এই শহরে মজুরের দিন ভর খাটাখাটি, আর রাতে পাড় মাতালদের হাটাহাটি। আছে চুড়ির শব্দে নতুন বধূর খুনসুটি ঘুমাই কেমনে বল এত জান্তব খুঁটিনাটি। *** শাহজাহান কোথায় আজ , আজও দাড়িয়ে তার তাজ ! এ দেহ পচে যায়, মাটি খায় ; ভবে রয়ে যায় শুধু কাজ । *** স্বপ্ন গুলো হারিয়েছি বড় শহরের রাজপথে, ফিরে পাওয়ার আশায় ফিরছি জন-স্রোতে ! নিসঙ্গ মুসাফির ভুলেছে নাম ; পথে চিহ্ন আঁকছে তার ঘাম । *** দেখিনি বিবৎস রূপ শয়তানের! দেখেছি, নোট চকচকে কাগজের। ছবি- সবুুুজ আহমেদ
Comments
Post a Comment