Popular posts from this blog
এত দুঃখ কোথায় রাখে?
লক্ষ আলোকবর্ষ দূরে সটকে পরা তারার মতন নি:স্বঙ্গ পরিব্রাজকেরা কোথায় পায় বলো যতন ? যার নেই কোন পরিবার কিংবা বাঁধা সংসার যে পায়নি অন্তরঙ্গ মিষ্টি আদর তার প্রেমিকার ; অথবা যার সবই ছিলো হারায়ে ফেলেছে আজ সময়ে ভাঙ্গনে হলো কতটা ভারী তার দীর্ঘশ্বাস! কারে কয় আপন মানুষ অসময়ে যে গেছে ভুলে দাড় বেয়ে জীবনের তরী নিয়ে যাবে কোন কূলে? সাঁঝের বেলা পাখিরাও তো ঘুরে-ফিরে যায় নীড়ে কত অভাগারা হারায়েছে ঘর ব্যস্ত পৃথিবীর ভীরে। মধ্যবিত্ত সুখে থেকে চমকে উঠে মন তাদের ভেবে শূন্যময় জীবনে সে মানুষ এত দুঃখ কোথায় রাখে? জেনো পথহারা মানুষেরাই বেঁচে থাকার অনুপ্রেরনা বাঁচার লোভে থাকুক চিরকাল অপ্রাপ্তি-অসুখ-তৃষ্ণা। (নেলসন মেন্ডেলা ও জীবন দর্শনের প্রতি উৎসর্গ) ০৪/০৩/১৮ খ্রীঃ নোমান প্রধান
ফরিয়াদ
বিদায়ের ঘন্টা বাজবে জমাট বাধা নিত্য রাতের গেয়ে উঠবে মুয়াজ্জিন গুনগান তাহার আপন রবের । আযানের মাধুর্যে জেগে উঠবে মুমিনেড় ঘুমন্ত প্রাণ বন্দেগী মশগুল জাগ্রত আশেক পেতে রেখেছে কান। ঘুমায় না যে তারা জেগে রয় যেন অতন্ত্র প্রহরী হবেনা শান্ত রূহ না শুনিলে সুধা আযানের লহরী। কি আদিম সুর কত সুমধুর এক স্রষ্টার গুনগান জেগে উঠে যে ধরণী ছিলো নিশি রাত্তিরে শুনশান। অধম পাপী মাওলারে বলি দিয়োগো আরশের ছায়া রোজ হাশরে দিও গো ক্ষমা পাপ করায় ভবের মায়া। তোমার কৃপায় পেয়েছি বান্ধব বেধেছি আপন ঘর ক্ষন পাপস্থানের মায়া আজ চিরস্থায়ীরে করছে পর।

Comments
Post a Comment