বিশ্ব অধিবেশনে সিরিয়া!

খোদা কোন সূর্যদয়ের পর শুনতে পাবো
মধ্যপ্রাচ্যে ঘুম গিয়েছে সব খুনে আগ্নেয়াস্ত্র
শিশুকাননে হানছেনা আঘাত অগ্নির শেল
কানে আসবেনা আর্তনাদ হবে স্নিগ্ধ বিকেল

কোথাও মুসলিম নামে রোহিঙ্গা অন্যত্র
আমি বলি কেবল মরছে মানুষ সর্বত্র।
পশ্চিম দেশে তৈয়ার মেশিনের চিৎকার
ঢেকে দেয় মূহুর্তেই জান্তবদের হাহাকার।

যুদ্ধের পর যুদ্ধ চলে নেই থামার লক্ষন
ধরারে করছে যেন কোন রাক্ষসে ভক্ষন
সাদা পতাকা তোলার কথা ভুলে সবাই
স্বজাতিরে করছে কেবল অহংয়েই জবাই।

বলি আসল খবিশ পশ্চিমাদের দুটো কথা
জানোনা মন তাদের কেমন রূপের ধারা
পয়সার বিনিময়েই দিয়ে অস্ত্র যারে-তার
বিশ্ব-অধিবেশনে বলছে নেই মানবাধিকার।


ছবি-ইন্টারনেট থেকে...


Comments

Popular posts from this blog

তাহার কথা

এত দুঃখ কোথায় রাখে?

ফরিয়াদ